বরফ গলানো
১৫টা কার্ডহালকা আর মজার প্রশ্ন। প্রথম দেখা, ফোনে সেভ করা নাম, পুরনো স্মৃতি।
হাসি দিয়ে শুরুচোখে চোখে — ৫০টা প্রশ্নের একটা খেলা, যা দুজনকে আবার কাছাকাছি নিয়ে আসে। ৩টা পর্ব, ৫টা শর্ত, আর মাত্র ১টা নিয়ম।
PDF · bKash · WhatsApp-এ ডেলিভারি
সারাদিন ব্যস্ততা, রাতেও দুজনেই স্ক্রিনে ডুবে। কবে শেষবার একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলেছো? শুরু করতে চাও, কিন্তু কীভাবে?
একটা সঠিক প্রশ্নই যথেষ্ট।
৫০টা কার্ড, প্রতিটাতে একটা করে প্রশ্ন আর তার পেছনে একটা কারণ। তিনটে পর্বে সাজানো — হাসি দিয়ে শুরু, তারপর গভীর কথা, শেষে ভবিষ্যতের স্বপ্ন।
হালকা আর মজার প্রশ্ন। প্রথম দেখা, ফোনে সেভ করা নাম, পুরনো স্মৃতি।
হাসি দিয়ে শুরুযা বলতে ভয় লাগে, যা কখনো বলা হয়নি — ভয়, অভিমান, টাকা, একাকীত্ব।
সত্যিকারের কথাস্বপ্নের প্রশ্ন। পরের বছর, নতুন নিয়ম আর বুড়ো বয়সের কথা।
ভবিষ্যতের পরিকল্পনাভয়েস নোট, দু-মিনিট চোখে চোখে, সকালের চা।
কথা না, কাজপ্রতিটা কার্ডের পেছনে লেখা — কেন এই প্রশ্নটা জরুরি। এটাই একে অন্য সব ডেক থেকে আলাদা করে।
ফোনটা অন্য ঘরে রেখে আসো।
ফোনটা অন্য ঘরে রেখে এসো। আজ রাতে কোনো নোটিফিকেশন নেই।
পালা করে একটা করে কার্ড পড়ো। একজন পড়বে, অন্যজন উত্তর দেবে।
যে পড়বে সে শোনে, চোখে চোখ রেখে। কোনো বিচার নেই, শুধু বোঝার চেষ্টা।
❝যে প্রশ্নটা কেউ করে না, তার উত্তরটাই সবচেয়ে দরকারি।
৫টা কার্ড একদম ফ্রি। ট্যাপ করে উল্টে দেখো, অনুভব করো খেলাটা কেমন।
কার্ড উল্টাতে ট্যাপ করো বা স্পেস চাপো। ডান-বাম অ্যারো দিয়ে পরের কার্ডে যাও।
পুরো ডেকে আরও ৪৫টা প্রশ্ন আর ৪টা শর্ত কার্ড আছে।
সম্পর্কটা যখন একটু থমকে যায়, যখন কথা কমে আসে — তখন এই ৫০টা প্রশ্ন তোমাদের আবার কাছাকাছি নিয়ে আসবে।
চোখে চোখে কোনো ইংরেজি কার্ড গেমের অনুবাদ না। প্রতিটা প্রশ্ন লেখা হয়েছে আমাদের নিজেদের জীবন মাথায় রেখে — শ্বশুরবাড়ি, ছাদের আড্ডা, মাস শেষের হিসাব, আর যে অভিমানগুলো কখনো মুখে বলা হয় না।
প্রশ্নগুলো সাজানো আছে ক্রম অনুযায়ী — হালকা থেকে গভীরে। হুট করে কঠিন প্রশ্ন আসে না, তাই কেউ অস্বস্তিতে পড়ে না। আর প্রতিটা কার্ডের পেছনে লেখা আছে কেন প্রশ্নটা জরুরি, তাই কথা শুরু হতে দেরি হয় না।
bKash-এ সেন্ড মানি করো ২০০ টাকা
TrxID (Transaction ID) কপি করো
নিচের WhatsApp বাটনে চাপ দিয়ে TrxID পাঠাও
১০–১৫ মিনিটে PDF লিংক পেয়ে যাবে
নোট: এটা কোনো থেরাপি বা কাউন্সেলিং না — এটা দুজনের জন্য একটা খেলা।
হ্যাঁ, অবশ্যই। ফোনে পড়ার জন্য আলাদা লেআউট আছে। তবে A4 কাগজে প্রিন্ট করে কেটে নিলে অভিজ্ঞতাটা আরও ভালো হয়।
PDF-এর ভেতরেই A4 প্রিন্ট গাইড আছে। মোটা কাগজে (১৬০–২০০ GSM) প্রিন্ট করে নির্দেশনা অনুযায়ী কেটে নাও। পাড়ার ফটোকপির দোকানেও করে দিতে পারবে।
bKash-এ ২০০ টাকা সেন্ড মানি করো। TrxID কপি করে WhatsApp-এ পাঠাও। ১০–১৫ মিনিটে PDF লিংক পেয়ে যাবে।
সাধারণত ১০–১৫ মিনিটের মধ্যে, রাত ১২টা থেকে সকাল ৮টা বাদে। দেরি হলে WhatsApp-এ জানিয়ে দেবো।
ডিজিটাল প্রোডাক্ট, তাই ডেলিভারির পর রিফান্ড নেই। তবে ফাইলে কোনো সমস্যা থাকলে বা লিংক হারিয়ে গেলে আবার পাঠিয়ে দেবো।
না, এটা একটা খেলা। সম্পর্কের গুরুতর সমস্যায় পেশাদার কাউন্সেলরের সাহায্য নাও।